ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী

আন্তর্জাতিক সামিটে প্রধান আলোচক কুবি অধ্যাপক ড. শরিফুল করিম

  • কুবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৩১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ‍্য স্কুল অব লিডারশিপ ইউএসএ'(এসওএল) ও ‘দ‍্য ইনজাস্টিস রিফর্ম ইউএসএ এন্ড লিওয়ে পিস এন্ড হিউম‍্যান রাইটস ফাউন্ডেশন নাইজেরিয়া’র যৌথ আয়োজনে ‘দি গ্লোবাল লেবার ডে সামিট ফর লিডারশিপ অন এম্পাওয়ারিং ওয়ার্কার্স ফর বেটার টুমোরো’ শীর্ষক সামিটে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম. শরিফুল করিম। এছাড়া সামিটে প্রধান অতিথি থাকবেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজেনা।

সামিটটি আগামী ১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এই বিষয়ে অধ্যাপক ড. এম.এম শরিফুল করিম বলেন, “এমন একটি আন্তর্জাতিক সামিটে প্রধান আলোচক হতে পেয়ে আমি আনন্দিত। আমি এই সংস্থাটির সাথে সরাসরি যুক্ত আছি।”

তিনি আরও বলেন, “আগামীকাল সামিটে আমি বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলবো। এছাড়া, আমরা একটি দেশব্যাপী সার্ভে পরিচালনা করছি, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কী ধরনের নেতৃত্ব প্রত্যাশা করে সেই বিষয়টি তুলে ধরা হবে।”

ড. করিম দীর্ঘ দুই যুগ ধরে ইংরেজি সাহিত্য শিক্ষাদানের পাশাপাশি তাঁর গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয় ডায়াসপোরা, পোস্টকলোনিয়াল সাহিত্য এবং তিনি নেতৃত্ব বিকাশের নানা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য হিসেবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক সামিটে প্রধান আলোচক কুবি অধ্যাপক ড. শরিফুল করিম

আপডেট সময় ১১:৩১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫