সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আমরা হিন্দু-মুসলমান ভাগ হবো না- মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‌‘ভাগকে’ (অনৈক্য) ভয়ংকর আখ্যায়িত করে বলেছেন, আমরা হিন্দু-মুসলমান ভাগ হবো না।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দেবিপুর ইউনিয়নে কিসমত কেশুরবাড়ি লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ংকর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হবো না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমরাই ভাগ করে রাখছি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। গ্রামে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার সময় হিন্দু-মুসলমান দেখি না। ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে।’
১৯৪৭ সালের দেশভাগের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তখনো মিলেমিশে থেকেছি। আমাদের শান্তি নষ্ট করার জন্য সেসময় ওপরে যারা ছিল, তারা আমাদের মাঝে গণ্ডগোল বাধিয়ে দিতো। আমরা বিভাজনের দিকে যাবো না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

আমরা হিন্দু-মুসলমান ভাগ হবো না- মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫