সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জনপদ হুমকির মুখে ফেলবেন না , একদিন আপনি চলে যাবেন

মানবিক করিডোর চালুর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একদিন চলে যাবেন, কিন্তু আমাদের তো বাংলাদেশেই থাকতে হবে। আমাদের জনপদ হুমকির মুখে ঠেলে দেবেন না।’

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশ নিরাপত্তাঝুঁকি’ নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো জনপদ রক্তাক্ত হোক, এটা নিশ্চয়ই কেউ চায় না। সব ছাত্র এখন আর আপনার সঙ্গে নেই। বাকিরা যার যার দলে চলে গেছেন। আপনি এখন কেবল ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াসউদ্দিন খোকন ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম ভূঁইয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

জনপদ হুমকির মুখে ফেলবেন না , একদিন আপনি চলে যাবেন

আপডেট সময় ০৬:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫