ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

নওগাঁ সাপাহারে সরকারি বই বিক্রির অভিযোগ।

নওগাঁর সাপাহারে সরকারি বই পাচার করে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক তোজাম্মেল হক-এর বিরুদ্ধে। সূত্রমতে জানা গেছে, গত শুক্রবার ১২ টার দিকে প্রায় ৭০/৮০ মণ সরকারি বই ভুটভুটি যোগে পাচার করাকালীন সময়ে স্থানীয় জনগণ হাতেনাতে আটক করেন।

পরে পাচারকৃত সরকারি বইগুলো সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী গোডাউনে মজুদ করেন মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তোজাম্মেল হক। স্থানীয়রা জানান, প্রায় ৭০ থেকে ৮০ মন সরকারি পাঠ্যপুস্তক একটি বিশালাকার ভুটভুটিতে তুলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্য রওনা করে। এসময় স্থানীয় সচেতন লোকজনের মনে সরকারি ছুটির দিনে বই ভর্তি ভুটভুটি ও অপরিচিত লোকজন দেখে সন্দেহের উদ্রেক হয়। পরে উপজেলা গেটে বই ভর্তি ভুটভুটি আটক করেন স্থানীয় জনতা।

এসময় ভুটভুটি চালক নিয়ামতপুর উপজেলার কেন্দুয়া গ্রামের মৃত জামানের ছেলে স্বপনকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে বই বিক্রির কথা স্বীকার করে বলে ” বইগুলো রাজশাহী জেলার বোয়ালিয়া ব্যবসায়ীদের নিকট কেজিদরে বিক্রয় করা হয়েছে।” এমতাবস্থায় তাৎক্ষণিক ভাবে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তোজাম্মেল হক ঘটনাস্থলে পৌঁছে সত্যকে ধামাচাপা দিতে জনগণকে কোন জবাব না দিয়ে জোরপূর্বক বইগুলো পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়ে গিয়ে গুদামজাত করে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবিরের সাথে কথা হলে তিনি বইয়ের চালানের তালিকা দেখাতে নানাবিধ পাঁয়তারা করেন এবং এবিষয়ে কিছু জানেন না মর্মে জানান। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ছুটির দিনে কেন বই বাইরে নিয়েছে আর কেন কেজিদরে বিক্রি করেছে এ বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

নওগাঁ সাপাহারে সরকারি বই বিক্রির অভিযোগ।

আপডেট সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২