ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩

সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও কাজীপাড়া এলাকায় স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম জানান, গত ২৭ এপ্রিল রাত ১০:৩০টায় তিনি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ৫-কেভিএ ট্রান্সফরমারটি সুস্থ অবস্থায় দেখতে পান। তবে পরদিন ২৮ এপ্রিল সকাল ৭টার দিকে খবর আসে, ট্রান্সফরমারটি চুরি করার সময় স্থানীয়রা দুই জন চোরকে হাতেনাতে ধরে ফেলেছে এবং অপর একজন পালিয়ে গেছে।

খবর পেয়ে তিনি এবং তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দা নুরে আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা দুই চোরকে আটকে রাখেন। পরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের নাম মোঃ রবিউল ইসলাম (২৩) এবং মোঃ রাকিবুল ইসলাম (২০) বলে জানা যায়। তাদের সাথে পলাতক চোর মোঃ সাগর (২০)-এর সম্পৃক্ততার কথাও তারা স্বীকার করে।

পুলিশ ঘটনাস্থল থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের খালি ট্যাংকি, ইনসুলেটর এবং সাতটি ছোট লোহার টুকরা উদ্ধার করে। উত্তেজিত স্থানীয় জনতার মারধরে আটককৃতরা কিছুটা আহত হয়, তবে পুলিশ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

ঘটনার বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি আটক ২

আপডেট সময় ০৬:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫