ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত শামছুল ইসলাম সুমন

স্থানীয় সরকার বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের কর্মদক্ষতার মূল্যায়নে এবং ইউনিয়নে উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এবং স্বচ্ছতাভাবে কাজ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম এর সুযোগ্য পুত্র শামছুল ইসলাম (সুমন ) রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চন্ডিপুর ইউনিয়নের ইউপি সচিব জনাব শফিকুল ইসলাম ও গন্যমান্য বেশ কয়েকজন চেয়ারম্যানের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে জানান, যে কোন সমস্যায় লোকজন ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান আন্তরিকতার সঙ্গে দ্রুত সমাধান করে দেন এবং শুরু থেকে পরিষদের যে কোন উন্নয়ন কাজ, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি যে কোন কর্মসূচিতে ও গ্রাম আদালতে অভিযোগ সমাধানে সকল সদস্যদের সাথে সমন্বয় করে সমাধান করে থাকেন।

২০২১ সালে ২৮ শে নভেম্বর রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর পরিষদের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক জন্মনিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদসহ সকল সেবা দ্রুততার সহিত দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের কর্মদক্ষতার মূল্যায়নে এবং ইউনিয়নে উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এবং স্বচ্ছতাভাবে কাজ করায় শামছুল ইসলাম সুমনকে উপজেলার ইউনিয়ন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তার এ অর্জনএ স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে চন্ডিপুর ইউনিয়ন এর উন্নয়নমুলক কাজের জন্য বিশেষ অর্থ বরাদ্দ প্রাপ্ত হবেন।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, আমার বাবাও অত্র ইউনিয়নের একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করে গেছেন। আমিও আমার বাবার মতো জনগণের সেবা করে যেতে চাই। কতটুকু সফল হতে পেরেছি সেটা জনগণ বিচার করবে। উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও যেসব সম্মাননা পেয়েছি এগুলো ইউনিয়নবাসীর অর্জন। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং সহযোগিতা না করলে আমার দ্বারা এ সম্মাননা অর্জন করা সম্ভব হতো না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত শামছুল ইসলাম সুমন

আপডেট সময় ০৪:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২