ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

ভুয়া শিক্ষার্থী পরিচয়ে চবি ক্যাম্পাসে চলাফেরা, ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে ভুয়া পরিচয়ে চলাফেরার অভিযোগে মাহিম শাহরিয়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিম শাহরিয়ার কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে চবি অধিভুক্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউটের (সিআইইটি) ইইই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তবে দীর্ঘদিন ধরে চবি ইইই বিভাগের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে অবাধ চলাফেরা করছিলেন। পাশাপাশি তিনি নিজেকে চবি রোভার স্কাউট গ্রুপের সদস্য পরিচয়েও প্রচার করতেন এবং সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ভুয়া পরিচয় ও প্রতারণার অভিযোগে শিক্ষার্থীরা তাকে আটক করে ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল কাদেরের কাছে নিয়ে যান। অধ্যাপক ফজলুল কাদের নিশ্চিত করেন, মাহিম শাহরিয়ার চবি ইইই বিভাগের শিক্ষার্থী নন।

পরে তাকে প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখানে তার কাছ থেকে রোভার স্কাউট গ্রুপের ভুয়া পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তার ছাত্রলীগের সক্রিয় সম্পৃক্ততা এবং প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

রোভার স্কাউট গ্রুপের সম্মানিত আরএসএম মারুফ ইসলাম সাজ্জাদ এক বিজ্ঞপ্তিতে জানান, মাহিম কখনোই গ্রুপের সদস্য ছিলেন না। বিষয়টি প্রকাশ্যে এলে ক্যাম্পাসজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

সহকারী প্রক্টর বজলুর রহমান জানান, মাহিম শাহরিয়ারকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা দপ্তরের প্রধান কিবরিয়া বলেন, তার পরিবারকে বিষয়টি জানানো হবে এবং ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হবে।

প্রক্টর অফিস ও নিরাপত্তা দপ্তর সাধারণ শিক্ষার্থীদের এমন চৌকস কাজের জন্য সাধুবাদ জানিয়েন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ভুয়া শিক্ষার্থী পরিচয়ে চবি ক্যাম্পাসে চলাফেরা, ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫