ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

সিরাজগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়ার জেরে হাসি খাতুন (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া মহল্লার স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী জাকারিয়া হোসেন পলাতক রয়েছেন। নিহত হাসি খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।
নিহতের বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, পারিবারিকভাবে তিন বছর আগে তার বোনের সঙ্গে জাকারিয়ার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। তবে জাকারিয়া প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ বিষয়টি হাসি খাতুন জেনে যাওয়ায় দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। কলহের জেরে আমার বোনকে রাতের কোনো একসময় জাকারিয়া শ্বাসরোধে হত্যা করেছে। কিন্তু আমাদের ফোন করে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা এসে দেখি হাসির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন

সিরাজগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০২:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫