ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর

গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ইস্পাত কারখানায় মোহাম্মদ আলী(৪৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলীর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।তিনি প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়,শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী।রাত তিনটার দিকে মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেছেন।তাদের সঙ্গে আমরা কথা বলছি।ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)শহিদুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।বিষয়টি তদন্ত করে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত

গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫