ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর

শ্রীপুরে বনের জমিতে করা অবৈধ বসত বাড়ি উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামে বনের রেকর্ডভুক্ত জমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গেল ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে স্থানীয়রা এসব ঘর নির্মাণ করে।

২৬এপ্রিল-২০২৫ শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগ, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই উচ্ছেদ অভিযান শুরু করে। দুপুর পর্যন্ত ৩০টির অধিক বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিকাল পর্যন্ত অভিযান চলবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, “বনের জমিতে অবৈধভাবে অর্ধশতাধিক বসতঘর নির্মাণ করে স্থানীয়রা। তাদেরকে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। ফলে আজ যৌথ বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বনভূমি রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।”

উল্লেখ্য, বাংলাদেশে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, সরকারি দপ্তরগুলোকে জনগণের কাছে তথ্য প্রদান করতে বাধ্য করা হয়েছে। এই আইনের আওতায়, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট ফরমেটে আবেদন করে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়। তথ্য না পাওয়া বা অসন্তুষ্ট হলে আপিল করার সুযোগও রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে বনের জমিতে করা অবৈধ বসত বাড়ি উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

আপডেট সময় ০৮:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫