শনিবার (২৬-০৪-২০২৫) দুপুরে মিপুর টু ধুবইল গেটপাড়া রেললাইনের মাঠের মাঝে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি কুষ্টিয়া মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোরদহ গ্রামের আমিন উদ্দীন সর্দারের ছেলে হাফিজুর সর্দার (৩৮) তিনি পেশায় একজন স্যান্ডেল বাবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায় হাফিজুর সর্দার বেশ কিছু দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বাড়িতে কলহ করে সকালে কাউকে কিছু না বলেই রাগা করে বাইরে বের হয়ে আসে । একপর্যায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। পরে মাঠে কৃষক কাজ করতে এসে রেললাইনে মাথায় গামছা বাঁধা একজনের লাশ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন লাশটি সনাক্ত করে।
পোড়াদহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ বলেন দুপুরে খুলনা থেকে ঢাকা গামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে।
সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 



















