ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর

নরসিংদী হত্যা মামলার সাজাপ্রাপ্ত  ২ আসামি গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক অভিযানে ভিন্ন দুটি  হত্যা মামলার  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে র‍্যাব- ১১ গ্রেফতার করেছে । শুক্রবার  ও শনিবার নরসিংদী সদর ও শিবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা  হলো, রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি এলাকার মালেক মোল্লার ছেলে হত্যা মামলার আসামি এরশাদ মিয়া (৩৫) ও  বেলাব থানার ভাটেরচর এলাকার মজিবর রহমানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় মিয়া (২৮)।
শনিবার  দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান ।
প্রেস রিলিজে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে রায়পুরার বাঁশগাড়ী এলাকার পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছর ১ নভেম্বর রাতে কুপিয়ে ও এলোপাথারি কিল-ঘুষির মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায় এরশাদসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায়  আবদুল্লাহ মারা যায় ।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে শুক্রবার  গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে (২৮) গ্রেপ্তার করে বেলাব থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। তার বিরুদ্ধে বেলাব থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৭ সলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলে সে আত্মগোপনে চলে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদী হত্যা মামলার সাজাপ্রাপ্ত  ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫