ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পূরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন

কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নেওয়ায় ক্ষতিগ্রস্থ ৩১ জন জমির মালিক ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।

২৬ এপ্রিল শনিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জমির মালিকদের পক্ষে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের কর্ণধর মন্ডল বলেন, উপকূলীয় জনপদ কয়রার দক্ষিণ বেদকাশীতে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে তাদের জীবন চলে। টেকসই বেড়িবাঁধ তাদের দীর্ঘদিনের প্রাণের দাবী। সরকার কর্তৃক পুণর্বাসন প্রকল্পের আওতায় পাউবো সাতক্ষীরা পওর বিভাগ-২ এর অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ রাস্তা সংস্কারের কাজ করছে। তিনি অভিযোগ করেন, রাস্তা সংস্কারের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রাস্তার বাইরের খাস জায়গা থাকা সত্ত্বেও ভেতরের অংশে তাদের ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা সম্প্রসারণ করে। এতে তাদের অনেক জমি রাস্তার নিচে চলে গেছে। জমির মালিকরা বাধা দিলে সরকার তাদের আশ্বস্ত করেন। তবে রাস্তা সংস্কারের কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের কোনো সুরাহা হয়নি। কর্ণধর মন্ডল আরও অভিযোগ করেন, রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় মাটি স্থানীয় এক প্রভাবশালী নেতা ও সংশ্লিষ্ট প্রকৌশলী যোগসাজশে ‘আমিন এন্ড কোং’ জোরপূর্বক তাদের কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে নিয়েছে। এতে তাদের কৃষি জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। বাধা দিতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন দুর্ব্যবহার করে এবং কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানায়। তিনি জানান, এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারী পাউবো সাতক্ষীরা-০২ এর নির্বাহী প্রকৌশলী ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর এলাকায় মানববন্ধন করা হয়। পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত জমির তালিকা তৈরি করে দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সাতক্ষীরা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদোত্তর দেননি বলেও অভিযোগ করেন কর্ণধর মন্ডল। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মনে করেন, পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ তাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে মারাত্মক ক্ষতি করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং কর্তৃক তাদের জমিগুলো ভরাট করে দেওয়ার জোর দাবী জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পূরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫