নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর নিবাসী মাওলানা ইলিয়াস হোসাইন আরাবির পক্ষ থেকে কয়েকজন শালিশী ব্যক্তিবর্গ গতকাল ২৩ এপ্রিল ২০২৫ বাদ এশা
মোহনগঞ্জ জামিয়া কাসিমিয়া দফতরে আসেন। মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাইদুর রহমান ও ইলিয়াস আরাবির মধ্যকার বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনায় উপস্থিতিদের সামনে ইলিয়াস নিজের অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করে মামলা প্রত্যাহার করার অনুরোধ জানালে কতিপয় শর্তসাপেক্ষে বিরোধ নিষ্পত্তি ও মামলা প্রত্যাহারে সকলেই একমত হন। মামলা প্রত্যাহারের যাবতীয় ব্যয়ভার ইলিয়াস বহন করবে।
ক্ষতিপূরণ হিসেবে ইলিয়াস আরাবি মুয়াজ্জিন সাহেবকে ১০ হাজার টাকা নগদ প্রদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মডেল মসজিদের ইমাম মাওলানা শামিম আহমদ। ভবিষ্যতে মোহনগঞ্জের কোন আলেম উলামার সাথে বেয়াদবি মুলক আচরণ করবেনা মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হন। এর আগে মোহনগঞ্জের সর্বজন মান্য আলেম জামিয়া কাসিমিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব, জামিয়া মাদানিয়া নওহাল মাদরাসার মুহতামিম মাওলানা মাসুম আহমদ এবং মাওলানা রুহুল আমীন নগরী সাহেব সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন ফেসবুকে লেখালেখির সকল পোস্ট ডিলেট করেছেন। তাই বিষয়টি নিষ্পত্তির জন্য আজকের বৈঠকে সকলের পক্ষ থেকে সকল মহলকে মনোমালিন্য দূর করে একে অপরকে ক্ষমা করে দেয়ার আহবান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন
1. শাহ আলম চৌধুরী
2. সোহেল চৌধুরী
3. শাহিন চৌধুরী
4. হাসিম মেম্বার
5. মাওলানা মাজহারুল হক কাসেমী
6. মাওলানা নুর ইসলাম সাহেব
7. মাওলানা মাহমুদুল হাসান সাহেব
8. হাফেজ সাইদুর রহমান
9. হাফেজ মাসুম বিল্লাহ
10. মাওলানা কামাল আল হাদী
11. মাওলানা আবুল হাসান ফয়সাল
12. মাওলানা শামীম আহমদ
13. মাওলানা ইলিয়াস আরাবি
14. মাওলানা মাকসুদ বাইজিদ
15. মাওলানা মুনতাসির আল মামুন
16. মৌলভী খায়রুল ইসলাম
17. মাওলানা মোহাম্মাদুল্লাহ হারুনী
18.হাফেজ আল আমিন
ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন যুবক, আরো কয়েকজন মুরুব্বি ছিলেন।
উল্লেখ্য যে,
সম্প্রতি মোহনগঞ্জের কয়েকজন আলেমকে ফেসবুকে হত্যার হুমকি এবং মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা করে। হাফেজ মোঃ সাইদুর রহমান বাদী হয়ে ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) দুইসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে মামলা করেছেন। মামলা নং- ১০, তারিখ- ১৭.০৪.২০২৫ইং।
এর আগে গত ৭ এপ্রিল মোহনগঞ্জে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ঐ দিন কয়েকজন আলেমের ওপর হামলা চালায়।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি বুরো চিফ 



















