ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯হাজার ৩১০কেজি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

তিনি জানান, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কিনে দুইটি গোডাউনে মজুত করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচলনা করা হয়।

অভিযানে দুই গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি বস্তাও পাওয়া গেছে। তবে অভিযানের সময় চালের কোন মালিককে পাওয়া যায়নি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, রাণীনগর থানাপুলিশ ও একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৯:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫