গোপালগঞ্জের কোটালীপাড়ায় থানার কুশলা ইউনিয়নে ও কুশলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ এপ্রিল) ২০২৫ ইং আনুমানিক রাত ৩ টার দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় কুশলা বাজারে ব্যবসায়ীরা ও সাধারণ জনগণের ফোন পেয়ে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা পর সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪টি চায়ের দোকান এবং মুদি দোকান , ফার্মেসি, অফিস, সেলুন, ফল ও মোবাইলের দোকান পুড়ে যাওয়ায় অন্তত ১০ টি দোকান পুড়ে যাওয়া অন্তত ১০ লাখ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মী (বাবুল বিশ্বাস) জানান, রাত ৩টার দিকে কুশলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি দোকান পুড়ে যায়।
কুশলা বাজারের ব্যবসায়ীরা ও পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকগন বলেন তাদের সব শেষ হয়ে গেছে।
পঙ্কজ বিশ্বাস গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার 



















