নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শাখার সহসভাপতি আমিনুর রশিদ চৌধুরী রুম্মানকে বুধবার রাতে শহরতলীর সুরভী পাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজকে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ‘শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহসভাপতি আমিনুর রশিদ চৌধুরী রুম্মানকে উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের আব্দুল আহাদ বাদি হয়ে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজকে প্রেরণ করা হয়েছে।
মোঃ আঃ রাজ্জাক শ্রীমঙ্গল মৌলভীবাজার 



















