ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

খুলনায় নির্যাতনের শিকার নারী ও শিশুর আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টার আলোচনা অনুষ্টিত

নগরীর সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভায় জানুয়ারি-মার্চ ২০২৫ পর্যন্ত ৩ মাসে ভিকটিম সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের সম্পর্কে গৃহীত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট এবং ফলোআপ এর চিত্র তুলে ধরা হয়। অত:পর নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টার সমাজের বিভিন্ন স্তরে নির্যাতনের শিকার নারী ও শিশুদের সময়োপযোগী ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্টিয়ারিং কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন সমাজে নির্যাতিত নারী ও শিশুদের পাশে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। তিনি সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের আইনগত ও মানবিক দিক দিয়ে প্রাপ্য সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার সাপোর্ট সেন্টারে ভিকটিমের সাথে আগত ছোট্ট সোনামণিদের খেলার জন্য বিভিন্ন ধরণের খেলনা সমাগ্রী প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে জাস্টিস এন্ড কেয়ার, নবলোক, জাগ্রত যুব সংঘ, মেরী স্টপস ক্লিনিক, এসওএস চিলড্রেন ভিলেজ খুলনা, ওসিসি কেএমসিএইচ, ডিএসএস খুলনা, জেজেএস খুলনা, ব্লাস্ট খুলনা, জর্জ কোর্ট এবং সিএমএম কোর্টের আইনজীবী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ প্রমূখ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

খুলনায় নির্যাতনের শিকার নারী ও শিশুর আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টার আলোচনা অনুষ্টিত

আপডেট সময় ০৭:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫