কয়রার গড়িয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দূর্যোগের সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় দূর্যোগের সচেতনতামূলক মাঠ মহড়ায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর গড়াতেই দলবেঁধে মানুষ ছুটেচলছিল মহড়া দেখতে। পুরো মাঠটি যেন মানুষের উপস্থিতিতে ঢেকে যায়। এমন একটি সচেতনতা কার্যক্রমের আয়োজন করে জেজেএসের প্রস্তুুতি প্রকল্প। এটির সার্বিক সহযোগীতা করেন জাপানের শাপলা নীড়। মাঠ মহড়ায় দূর্যোগে আগাম প্রস্তুুতি, দূর্যোগ কালীন করনীয় ও দূর্যোগ পরবর্তীতে করনীয় দিকগুলো প্রত্যক্ষভাবে উপলব্ধি করে উপস্থিত দর্শকবৃন্দ। তবে এবারের অনুষ্ঠানটি ছিল ব্যাতিক্রম। এই মাঠ মহড়ায় অভিনয়ে সরাসরী স্থানীয় কমিউনিটির লোকজন অংশ গ্রহণ করেন।মাঠ মহড়ার পূর্বে এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগী প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, শাপলানীড়ের আনিসুজ্জামান, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার রায়, এপিও এস এম এ মজিদ, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মাসুম বিল্লাহ, মুর্শিদা আক্তার, শিক্ষক সুকুমার থান্দার, দুখেরাম মন্ডল, স্থানীয় ক্লাব প্রতিনিধি আবুল বাশার, মিজানুর রহমান লিটন, মোল্যা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠনের আশিকুজ্জামান আশিক, মনি লস্কর, সিপিপি সদস্য সাইফুল ইসলাম, রেহেনা পারভীন প্রমুখ।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা 



















