(২৪ এপ্রিল বৃহস্পতিবার) গাবতলী থানার মামলা নং-১৯, তারিখ-২৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ এর বাদী তাছলিমা আক্তার (২৮), স্বামী-মোঃ আসাদুল ইসলাম, পিতা-মৃত মাসুদ ফকির, সাং- কালাইহাটা (আনন্দবাজার), থানা-গাবতলী, জেলা-বগুড়া এর নিকট থেকে প্রতারণা করে ০৩ জন প্রতারক। বাদীর পিতার লাশ কবর থেকে উত্তোলনে আদেশ নেওয়ার জন্য কোর্ট এবং ডাক্তার বাবদ বিভিন্ন সময় ও তারিখে বাদীর নিকট থেকে সিআইডি, বিচারক, ডাক্তার এর নাম করে একটি প্রতারক চক্র তার কাছ থেকে মোট ২,০৫,০০০/- (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা আত্মসাৎ করে। উল্লেখিত তথ্যের ভিত্তিতে সিআইডি বগুড়া জেলার একটি চৌকষ আভিযানিক টিম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে প্রতারণার সাথে সরাসরি জড়িত ১। মোঃ লিখন মিয়া (৩৩), ২। মোঃ রানা মিয়া (৩০), ৩। মোঃ সুমন মিয়া (২৮), সর্ব পিতা-মোঃ আব্দুল মজিদ সরকার, মাতা-মোছাঃ ডলি বেগম, সাং-কালাইহাটা সরকারপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াগণ’কে ২৩/০৪/২০২৫ খ্রিঃ তারিখে সু-কৌশলে হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা প্রতারণা করে টাকা নেয়ার কথা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ লিখন মিয়া জানায় যে, উল্লেখিত মামলার বাদী তাছলিমা আক্তার (২৮) তার চাচাতো ভাগ্নি। তাছলিমার পিতার হত্যা কান্ড সংক্রান্তে গাবতলী থানার মামলা নং-১৯, তারিখ-২৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়। এই মামলা নারাজী, লাশ উত্তোলন, কোর্টের বিচারকের আদেশ, মেডিকেল ডাক্তার কর্তৃক সনদ এবং বিভিন্ন খরচ বাবদ বাদীর নিকট থেকে প্রতারণা করে উল্লেখিত ব্যক্তিরা মোট ২,০৫,০০০/- (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা প্রতারিত করে নেওয়ার কথা স্বীকার করলে তাদের আটক করে সিআইডি অফিসার তাদের নিকট থেকে উল্লেখিত টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে। এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, সিআইডি বগুড়া বাদী হয়ে এজাহার দায়ের করিলে সদর থানার মামলা নং-৬৮, তারিখ-২৪/০৪/২০২৫ খ্রিঃ পেনাল কোড-৪০৬/৪২০/৪১১/১৪ দঃ বিঃ রুজু হয়।
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সিআইডির অভিযানে প্রতারণার দায়ে গ্রেফতার ৩
-
আহসান হাবিব শিবলু, বগুড়া - আপডেট সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- ৭১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















