২৪ এপ্রিল ২০২৫ বৃহস্প্রতিবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় দুইটি পৃথক জায়গা থেকে দুটি ভিন্ন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ি থেকে মনির হোসেন (২২)নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মনির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামের রিপন মিয়ার ছেলে। সে জজ মিয়ের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের চাকরি করত।
অপরদিকে সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গভীর বন থেকে মৃদুল সরকার (২৯) নামের আরেক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃদুল সরকার একই গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: জয়নাল আবেদিন মন্ডল।
উল্লেখিত ব্যক্তিদ্বয় পারিবারিক কলহের কারণে আত্মা হনন করেছেন বলে জানা যায়।
সংবাদ শিরোনাম ::
গাজীপুর শ্রীপুরে দুটি ভিন্ন স্থান হতে দুটি মৃতদেহ উদ্ধার
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি : - আপডেট সময় ০৫:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- ৭৪২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















