ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

কুমিল্লার লাকসামে বিএনপি নেতার এক আত্মীয়ের ঘর থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তার ডিলার লাইসেন্সটিও বাতিল করা হবে বলে জানিয়েছেন ইউএনও।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রবিউল হোসেনের এক আত্মীয়ের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু (৪২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (চৈতি কালাম গ্রুপ)। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সন্ধ্যায় একই পাড়ার এক আত্মীয়ের ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। এসময় চাল বহনকারী রিকশাচালক সফিকুর রহমানকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ঘটনাস্থলে পৌঁছে ডিলার রবিউলকে ডেকে আনলে তিনি চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও নির্বাহী কর্মকর্তা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

আপডেট সময় ০২:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫