ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জয়ের পর মেসিকে ‘উড়ন্ত চুমু’ দিলেন পরীমণি

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে একদম খাদের কিনারায় চলে যায় আর্জেন্টিনা। মেক্সিকোর সঙ্গে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ‘ডু অর ডাই’। এরমধ্যে ম্যাচের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও কাঙ্খিত সেই গোলের দেখা মিলছিল না। এবার ত্রাতা হয়ে এলেন খুদে জাদুকর লিওনেল মেসি। বাঁ পায়ের দূরপাল্লার শটে উৎসবে ভাসালেন পুরো বিশ্বের ভক্ত-সমর্থকদের। উল্লাসে ফেঁটে পড়ল বাংলাদেশের মেসি-আর্জেন্টাইন সমর্থকেরাও।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। মেসির গোল তার সঙ্গে আর্জেন্টিনার জয় উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না তার। রবিবার (২৭ নভেম্বর) দিবাপূর্ব রাতে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেসি একটা ভালোবাসা।’ সঙ্গে ছিল লাভ ইমোজি।

ভিডিওতে দেখা যায়, খেলা শেষে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকের সঙ্গে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে মেসিকে ‘উড়ন্ত চুমু’ দিচ্ছেন ‘স্বপ্নবাজ’ নায়িকা।

এরপর আরেক পোস্টে পরী লেখেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিই’

পরীমণি আর্জেন্টিনার অন্ধভক্ত হলেও তার স্বামী অভিনেতা শরিফুল রাজের প্রিয় দল ব্রাজিল। তাই রাত জেগে পরীর একাই খেলা দেখতে হয়েছে। আর্জেন্টিনার খেলা চলাকালীন ঘুমাচ্ছিলেন রাজ। খেলার মাঝে রাজকে ঘুম থেকে ডাকার একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।

প্রসঙ্গত, সৌদির সঙ্গে প্রথম ম্যাচ হারের পর স্ত্রী পরীর দুঃখ ভোলাতে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছিলেন রাজ। সেসময় রাজের ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে পরী লেখেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জয়ের পর মেসিকে ‘উড়ন্ত চুমু’ দিলেন পরীমণি

আপডেট সময় ০২:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২