ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না এসআই সবুজের

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়ার (৩২)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শনিবার (২৬ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর মহাসড়কে অজ্ঞাতে এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এসআই সবুজ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মোল্লা বলেন, ফারুক ভাই রাতে ডিউটি করেছেন। ডিউটি শেষে মোটরসাইকেলে চড়ে তার গ্রামের বাড়ি নরসিংদী যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এসআইয়ের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা মেডিকেলে এসেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না এসআই সবুজের

আপডেট সময় ০৪:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২