ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

বগুড়া জেলা অ্যাড. বার সমিতির নির্বাচনে মতিন সভাপতি বাছেদ সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন ২০২২-এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত অ্যাড. আব্দুল মতিন পিপি সভাপতি ও জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থী আব্দুল বাছেদ সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হয়েছেন।

অ্যাড. আব্দুল মতিন পেয়েছেন ২৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল এর প্রার্থী মো: আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ২৪৮ ভোট। ২৬৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর প্রার্থী অ্যাড. মো: আব্দুল বাছেদ। তাঁর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. এ, এইচ, এম গোলাম রব্বানী খাঁন রোমান পেয়েছেন ২০২ ভোট।

মোট ১৩টি পদের মধ্যে সভাপতি ও একটি কার্যনির্বাহী সদস্যসহ দুটি পদে জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত দুইজন প্রার্থী। সাধারণ সম্পাদকসহ বাকি সবগুলো পদে জয়ী হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাড. বিনয় কুমার রজত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবার বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৭৮ জন।

এরমধ্যে ৭৫৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৩২১ ও ৩০৬ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো: মাসফিকুর রহমান তালুকদার (রুবেল) ও মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক। ৩৪৮ ও ২৯৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী যথাক্রমে মো: আমিনুল ইসলাম শাহীন ও মোছা: মাহবুবা খাতুন সুখী। ২৮৮ ভোট পেয়ে লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: উজ্জল হোসেন, ৩৪৪ ভোট পেয়ে ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: গোলাম মোস্তফা মজনু।

এছাড়াও ৩৫১ ভোট পেয়ে ১নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো: মিজানুর রহমান মিজান, ৩৩৪ ভোট পেয়ে ২য় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. মোছা: বেবী খাতুন, ৩১৬ ভোট পেয়ে ৩য় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো: আব্দুস সালাম, ২৯৫ ভোট পেয়ে ৪র্থ কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো: সিরাজুল ইসলাম এবং ২৯৩ ভোট পেয়ে ৫ম কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাড. মো: সাইফুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বগুড়া জেলা অ্যাড. বার সমিতির নির্বাচনে মতিন সভাপতি বাছেদ সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত

আপডেট সময় ০৮:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২