ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আগুন

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এতে হাসপাতালের পরিত্যক্ত হিসেবে রাখা বেড, চেয়ার ও টেবিলসহ আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে বগুড়া ফায়ারসার্ভিসের কর্মীরা দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

সিগারেটের আগুন থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম। প্রত্যক্ষদর্শী হাসপাতালের স্টাফ আব্দুল আলিম বলেন, বেলা ১২টার দিকে হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে রাখা পরিত্যক্ত জিনিসপত্রে দাও দাও করে আগুন লাগে। এতে হাসপাতালের রোগীরা আতংকিত হয়ে বাইরে বের হয়ে আসেন।

পরে জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানানো হয়। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দশ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডা: শফিক আমিন কাজল বলেন,মেডিসিন বিভাগের সামনে পরিত্যক্ত চেয়ার, টেবিল, বেড এবং আনুষঙ্গিক জিনিসপত্রে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কোন রোগী এবং বড় ধরণের ক্ষতি হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আগুন

আপডেট সময় ০৮:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২