ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা কাল

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী রূপসা নদীতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতাটি এক নম্বর কাস্টমস ঘাট থেকে শুরু হয়ে খান জাহান আলী সেতু পর্যন্ত চলবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা দশটি নৌকা বাইচ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউসে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে গঠনমূলক কার্যক্রমে যুক্ত করা এবং খুলনাবাসীকে বিনোদনের সুযোগ দিতে এই আয়োজন। নৌকা বাইচ বাংলার সংস্কৃতির অংশ, যা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী দলকে ৭৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। নৌকা বাইচ উপলক্ষে সকাল ১১টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে।

নিরাপত্তা নিশ্চিতে প্রতিযোগিতার সময় ডুবুরি দল, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর থাকবে।

প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা কাল

আপডেট সময় ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫