ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

রামগঞ্জে নিখোঁজের চার দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোরশেদ আলম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোলের গোড়া সংলগ্ন স্থানে মৃতদেহটি পাওয়া যায়।মোরশেদ আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা গ্রামের মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে। গত চারদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলো বলে জানায় পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোষ্ট করা হয়৷ এনিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

সোমবার সকালের দিকে স্বজনরা বাড়ির পাশে শামার পোলের গোড়া সংলগ্ন সড়কের পাশে ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পায়। এসময় পাশের খালের ঝোপঝাড়ের আড়ালে তার মৃতদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মোরশেদ আলমের ছোট ভাই জহির মিয়া জানান, বৃহস্পতিবার তিনি স্বাভাবিকভাবে বাসা থেকে বের হন। পরে তিনি বাড়িতে না আসায় আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

রামগঞ্জে নিখোঁজের চার দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫