ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

কেরানীগঞ্জের কালিগঞ্জ  তৈলঘাট এলাকায় ‘আসমা গার্ডেন সিটি’ নামে বহুতল একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেলের বিরুদ্ধে।

রোববার সকালে মার্কেটের মালিক মো. রফিক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

এ সময় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ. আজিজ শেখ, হাবিবুর রহমান হবি, আবু তাহেরসহ স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শনিবার দুপুরে সোহেল ও শাকিলের নেতৃত্বে ৪ শতাধিক লোক মার্কেট দখল নিতে আসে। এ সময় তারা মার্কেটের কিছু অংশ ভাঙচুর ও দোকানদারদের মারধর করে। পরে মার্কেটের দেয়ালে নাম পরিবর্তন করে ‘আহম্মেদ টাওয়ার’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী (মার্কেটের মালিক) মো. রফিক বলেন, ২০০৭ সালে শুভাঢ্যা মৌজার আরএস ৯৮ খতিয়ানের ২নং দাগে ১২ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে তিনি নামজারি করেন। হালনাগাদ খাজনাও পরিশোধ করা। ২০০৮ সালে ওই জমিতে তিনি বহুতল মার্কেট নির্মাণ করেন। বেশিরভাগ দোকানের পজিশন বিক্রি করে দিয়েছেন। গত ১৮ বছর ধরে তিনি মার্কেট ভোগদখল করে আসছেন; কিন্তু শনিবার হঠাৎ করে সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে ৪-৫শ লোক অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে হামলা চালিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।

মার্কেট দখলের বিষয়ে বক্তব্য জানতে সোহেলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

আপডেট সময় ০৭:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫