সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ও স্থানীয় উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি সহায়তা সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’ আতঙ্কে স্থানীয়রা কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর মরণখেলায় মেতেছে অসাধু চক্র বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি রাজবাড়ীর কালুখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ পদে বড় রদবদল

স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগারসহ (সিএমএসডি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর শীর্ষ বিভিন্ন পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত পরিচালক এবং ইনসিটু (আগের পদেই) উপপরিচালকের (অর্থ) দায়িত্বে থাকা ডা. ফরিদা ইয়াসমিনকে অর্থ শাখার পরিচালক করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবিরকে সিএমএসডির উপপরিচালক (পিসি) করা হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) করা হয়েছে।

কুমিল্লা ম্যাটসের ইনসিটু অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে এবং সিএমএসডির উপপরিচালকের (পিসি) দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনকে নিটোরের (পঙ্গু হাসপাতাল) যুগ্ম-পরিচালক করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিচালক ও এমবিডিসির (লেপ্রোসি) উপপরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীনকে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি শাখার প্রোগ্রাম ম্যানেজার করা হয়েছে।

রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. ফারহানা হককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। ঝিনাইদহ ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে, তার স্থলে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মোমেনকে ম্যাটসের অধ্যক্ষ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ডা. শাহ গোলাম নবীকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ অ্যন্ড নিউট্রিশনের (আইপিএইচএন) পরিচালক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ও স্থানীয় উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি সহায়তা

স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ পদে বড় রদবদল

আপডেট সময় ০১:২৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২