ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

মুন্সীগঞ্জ জেলা আ.লীগ নেতা শফিউল্লাহ আটক

মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ শফিকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার মুগদার বাসা থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

শফিউল্লাহ শফির স্ত্রী উম্মে হালিমা বলেন, মঙ্গলবার রাতে কিছু লোক আমাদের বাসা ঘিরে ফেলে। পরে আমার স্বামীকে পুলিশের হাতে তুলে দেন লোকজন। তার নামে কোনো মামলা ছিল না। এক বছর যাবত তিনি ব্রেন স্ট্রোক করে রীতিমতো শয্যাশায়ী। তবে কী কারণে তাকে আটক করা হলো তা জানি না।

জানা গেছে, চেয়ারম্যান শফিউল্লাহ শফি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। প্রথমে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের অনুসারী হিসেবে রাজনীতি করলেও পরে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সঙ্গে রাজনীতি করেন। এ ছাড়া উপজেলা আওয়ামী রাজনীতিতে তার ব্যাপক প্রভাব ছিল। তিনি দুবার গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাতে তার ঢাকার বাসা মুগদা থেকে আটক করে। পরে মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মুগদা থানা পুলিশ চেয়ারম্যান শফিউল্লাহ শফিকে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের কাছে পাঠিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

মুন্সীগঞ্জ জেলা আ.লীগ নেতা শফিউল্লাহ আটক

আপডেট সময় ০২:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪