ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

‘ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়’

ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপাসেনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ রূপনগর থানাধীন ৬, ৭, ৯২ নং ওয়ার্ড শ্রমিকদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে রক্তাক্ত রাজপথ ও অসংখ্য জীবন শহীদ হয়েছেন, সেই জীবন দানের দুঃসাহসিক দৃষ্টান্ত স্থাপন করে এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে আমাদের দেশের ছাত্র-জনতা এবং বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শিমুল বিশ্বাস বলেন, জনগণের এই বিজয় সেদিনই সার্থক হবে- যেদিন বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের মুখে হাসি ফুটবে।

শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতার পর গত জুলাই আগস্টের ছাত্র-জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে জীবন উৎসর্গ হয়েছে- এটা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে।

তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর সংখ্যা ছিল বেশি। বিএনপির নেতাকর্মীরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ ও জীবন দান কখনও বৃথা যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা অধীর আগ্রহে বসে আছে। মানুষ ভোট দিতে চায়।

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হউক।

রূপনগর থানা শ্রমিকদলের আহ্বায়ক নূরুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক মুকলেছুর রহমান আবির, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, অলিউল হাসনাত তুহিন মাস্টার, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজি নূর সালাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

‘ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়’

আপডেট সময় ০৫:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪