ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে আরোহী সবাই নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরও ৯ সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।

লেট এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় নিচের আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গভর্নর জানান, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি সাও পাওলো স্টেটেরে জুনদিয়ার দিকে যাচ্ছিল। এ সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। এরপর এটি একটি বাড়ির দ্বিতীয়তলায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয়। কাছাকাছি থাকা একটি অবকাশকেন্দ্রেও এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত

আপডেট সময় ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪