সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

গোয়াইনঘাটে প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • নোমান আহমদ, সিলেট
  • আপডেট সময় ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৬৮১ বার পড়া হয়েছে

সিলেট “ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ জাফলংয়ের রঙ তুলিতে নতুন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং ফুটবলের প্রসারের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো ‘জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) উপজেলার জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল-মামুন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে তিনদিন ব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজাদ উদ্দিন টিপু, অনূর্ধ্ব-১৯ দলের কোচ নুরই আলম রাহেল, উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মো: আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
প্রকৃতি কন্যা জাফলংয়ের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে সিলেট ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলার বিশেষ আয়োজন রাখা হয়। স্বাগতিক দল জাফলং-পিয়াইন ফুটবল দলসহ সারা দেশ থেকে ২০টি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় হাজারো দর্শক ও পর্যটকবৃন্দ জমজমাট ম্যাচ উপভোগ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

গোয়াইনঘাটে প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪