সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

অবশেষে ‘কুত্তা থেকে দত্ত’ হলেন শ্রীকান্তি

ভোটার আইডি কার্ডে ভুল থাকবে এটা অনেকটা স্বাভাবিকই মনে করেন সাধারণ মানুষ! কিন্তু পদবিতে দত্তের জায়গায় কুত্তা! ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া-২ ব্লকের শ্রীকান্তি কুমার দত্তের সঙ্গে এমনটাই হয়েছিল। তার রেশন কার্ডে নামের জায়গায় বেশ বড়সড় ভুল ছিল। ধাপে ধাপে তা ঠিক করিয়ে শেষপর্যন্ত গিয়ে দাঁড়ায় শ্রীকান্তি কুমার কুত্তা। এরই প্রতিবাদে আজব কাণ্ড করে বসেন শ্রীকান্তি। 

গত বুধবার বাঁকুড়া-২ ব্লকে ছিল দুয়ারে সরকার-এর ক্যাম্প। সেখানেই নথিপত্র নিয়ে হাজির হয়ে যান শ্রীকান্তি। ভাগ্যক্রমে সামনে পেয়ে যায় জয়েন্ট বিডিওকে। ব্যাস তাকে ঘিরে শুরু করে ‘ঘেউ ঘেউ’। কারণ তিনি তো কুত্তা! এতে ক্যাম্প জুড়ে হইচই পড়ে যায়। জয়েন্ট বিডিওর গাড়ি জানালায় দাঁড়িয়ে ক্রমাগত ঘেউ ঘেউ করে চলেন। সরকারি কর্মকর্তা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রীকান্তি দত্ত বলেন, রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম, প্রথম পর্যায়ে যখন রেশন কার্ড হাতে পাই তখন দেখি আমি শ্রীকান্তি দত্ত হয়ে গেছে শ্রীকান্ত মণ্ডল। সংশোধনের আবেদন করে আমি হয়ে গেলাম শ্রীকান্ত কুমার দত্ত। ফের দুয়ারে সরকারে গিয়ে সংশোধনের আবেদন করলাম। এরপর আর মানুষ নয়, হয়ে গেলাম কুকুর! শ্রীকান্তি দত্তের জায়গায় শ্রীকান্তি কুমার কুত্তা। এই ঘটনার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি।

ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ শ্রীকান্তি দত্তের মা হীরা দত্ত। পদবির জায়গায় কুত্তা লেখায় তাদের ‘সামাজিক সম্মানহানি’ হয়েছে দাবি করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাজে ‘চুক্তিভিত্তিক আর অশিক্ষিত’ কর্মী নিয়োগের ফলেই এই ঘটনা ঘটছে। আর যার ফল ভোগ করতে হচ্ছে তাদের মতো সাধারণ মানুষকে। আমার ছেলের আমি একটা নাম রেখেছি। দোকান করে ছেলে সংসার চালায়, আর এই ঘটনায় শতগুণ সম্মানহানি হয়েছে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

অবশেষে ‘কুত্তা থেকে দত্ত’ হলেন শ্রীকান্তি

আপডেট সময় ১০:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২