সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি ইস্টার্ন হাউজিংয়ে ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে জমি দখলবাজির অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

নাটোরের মাছ চুরির অভিযোগে স্থানীয় বিএনপির ৭জন নেতা-কর্মী আটক

নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মাছ ধরার জাল ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পারকোল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,
বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা। বাকিরা হলেন আলমগীর হোসেন, কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী ও আমজেল হোসেন। তাঁরা সবাই পৌর ছাত্রদলের সদস্য।
উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম হোসেন জানান, পারকোল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন ৫০ শতক আয়তনের একটি পুকুর রয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ টাকার মাছ আছে। স্থানীয় মসলম উদ্দিন, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়েকজন মাছ চুরির পরিকল্পনা করেন।
রোববার ভোররাতে ১০-১২ জনের একটি দল মাছ পরিবহনের জন্য ট্রাক, ভ্যান ও জাল নিয়ে পুকুরে মাছ ধরতে আসে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী আমজাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা দলবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে। অধিকাংশ অভিযুক্ত পালিয়ে গেলেও সাতজনকে স্থানীয়রা ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

পারকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জানতে চাইলে বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল মোবাইল ফোনে বলেন, তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ

নাটোরের মাছ চুরির অভিযোগে স্থানীয় বিএনপির ৭জন নেতা-কর্মী আটক

আপডেট সময় ০৪:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪