সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম বলেন,ভালো ফলাফলের পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হতে হবে। সঠিকভাবে লেখাপড়া করলে ভালো ফলাফল চলে আসে কিন্তু ভালো মানুষ করতে হলে শিক্ষকদের কঠোর পরিশ্রম করতে হয়,শিশুদের অনেক বিষয়ে জানতে হয় অভিজ্ঞতা অর্জন করতে হয়।তার পাশাপাশি দেখতে হবে শিশু শিক্ষার্থীরা তার সহপাঠীদের প্রতি সহনশীল কিনা এবং সহ পার্টিদের সাথে চলাফেরায় তারা স্বাচ্ছন্দ্যবোধ ফিল করছে কিনা।বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টাও গুরুত্বসহকারে দেখতে হবে।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকালে উপজেলার বিয়াম ল্যাবলটারি স্কুল কর্তৃক আয়োজিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, একজন শিশু যাতে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে তার জন্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য।বিশেষ করে শিশুদের পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে।প্রাথমিক পর্যায়ে একটি শিশু পরিবার থেকে মৌলিক শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে সহায়ক শিক্ষা অর্জন করে থাকে।তাই শিশুর মানসিক বিকাশে পরিবারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিয়াম ল্যাবলটারি স্কুলের অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্কুলের উপাধাক্ষ মোঃ নুরুল ইসলাম,উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি লুৎফুর রহমান সাধারণ সম্পাদক শামীম আহমদ ও পশ্চিম জাফলং ইউনিয়ন প্রশাসক মোঃ আব্দুল্লাহ ও মেম্বার হাবিব প্রমুখ।
ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি: 
























