ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব পিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরন পাহান (৬২)। ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন যাবৎ শ্যামচরনের মাথায় গন্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় শিকল বন্দী করে রাখত। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারেনা। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশ, কড়িয়া বিজিবি ও পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪