ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

পদ্মাসেতুর দক্ষিন এলাকায় দেড় কেজি গাঁজাসহ একই পরিবারের দুই ভাই সহ ৫জন আটক।

শরীয়তপুরের জাজিরার পদ্মাসেতু দক্ষিণ এলাকায় দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে আটক করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী ছদর আলী মাদবর কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় এবং তিনজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার নাওচডোবা ইউনিয়নের ছদন আলী মাদবর কান্দি গ্রামের বাসিন্দা লোকমান বেপারীর দুই ছেলে ইমরান বেপারী (১৯) ও লুৎফর বেপারী (১৮) অপরজন ৩ জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদলা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে ছেলে মোঃ হৃদয় (১৮), আবু জাহেরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং মৃত আলফু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বেচাকেনা চলছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পদ্মাসেতু দক্ষিণ থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। থানার এসআই ইয়াকুবের নেতৃত্বে দলটি নাওডোবা ইউনিয়নের হাজী ছদর আলী মাদবর কান্দি গ্রামে অভিযান চালায়।

অভিযানের সময় তারা ওই গ্রামের বাসিন্দা লোকমান বেপারীর বাড়ির সামনে থেকে দেড় কেজি গাজাসহ তাদের আটক করে।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নাওডোবা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পদ্মাসেতুর দক্ষিন এলাকায় দেড় কেজি গাঁজাসহ একই পরিবারের দুই ভাই সহ ৫জন আটক।

আপডেট সময় ০১:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪