সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান খুব কাছাকাছি : ট্রাম্প রোনালদোর কাছে ‘ইউরো ও বিশ্বকাপের তাৎপর্য একই’, যা বললেন অবসর নিয়ে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড় ৮ টায় সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর সাড়ে ১২টায় ডিসি স্কয়ারে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ১৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ও জেলা শহরের বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান বিজয় দিবস উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করে। দিনব্যাপী এসব আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় ১২:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪