সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান খুব কাছাকাছি : ট্রাম্প রোনালদোর কাছে ‘ইউরো ও বিশ্বকাপের তাৎপর্য একই’, যা বললেন অবসর নিয়ে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার বাংলার মুক্তিকামী মানুষ মাওলানা এনামুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেছেন, ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছে এই দেশের জনগণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সোচ্চার বাংলার মুক্তিকামী মানুষ। ২০২৪ সালে আর একবার দেশকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে দেশ মুক্ত করতে দেশের ছাত্র জনতা কে আন্দোলন করতে হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রিজের নিচে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব-জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

এনামুল হক বলেন, দলমত নির্বিশেষে সকলে ছাত্রদের পাশে দাঁড়ায় ও স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। জামায়াতে ইসলামী এদেশের জনগণকে স্বাধীনতার সুফল, মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে সবসময় কথা বলে।

মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিলো। ১৯৭১ সালে শেখ মুজিব ও হাসিনা কোথায় ছিলো তা জনগণ জানে। যুদ্ধের সময় তারা বিদেশে পালিয়ে ছিলো আর যুদ্ধ করেছে সাধারণ মানুষ। বর্ণাঢ্য র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ এটাই প্রমাণ করে দেশের মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, ৪নং ভাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামীর যুব বিভাগ উপজেলা সভাপতি মো. গোলাম রব্বানী প্রমুখ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও ২০২৪ এর আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার বাংলার মুক্তিকামী মানুষ মাওলানা এনামুল হক

আপডেট সময় ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪