ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা অনুমোদন কুমিল্লায় আদর্শ সদর উপজেলা ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকাসহ ৩ জন আটক বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, টানা ৫ দিন ঝরতে পারে বজ্রবৃষ্টি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

মোদির পোস্টকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছেন হাসনাত

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এই দিনে মুক্তি লাভ করে বাংলাদেশ। সেই থেকে প্রতিবছর এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে বাংলাদেশ। এবার সেই বাংলাদেশের বিজয় দিবসের দিনটিকেই নিজেদের দাবি করেছে ভারত। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজয় দিবসের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস দাবি করে দেশটির সেনাবাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু তার সেই পোস্টের কোথায় নেই বাংলাদেশের অস্তিত্ব। যা নিয়েই সামাজিক যোগাযোগামাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন হাসনাত। তার মতে, মোদির এই পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

মোদির সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’

হাসনাত মোদির এই পোস্ট নিয়ে আরও লিখেন, ‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।’

মোদির এমন দাবির পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতার পক্ষে নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন হাসনাত। তিনি আরও লিখেন, ‘ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা অনুমোদন

মোদির পোস্টকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছেন হাসনাত

আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪