ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব

প্রশান্ত কুমার হালদারের জামিন শুনানি পেছাল

হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদারের (যিনি পি কে হালদার নামে পরিচিত) জামিনের শুনানি পিছিয়েছে।

বিবিসি জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর বেলা ৩টার সময় জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক খাতে পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরে মুখ থুবড়ে পড়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

২০২০ সালের শুরুতে পি কে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ পায়। সে সময় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্ট আদেশও দেয়। একইসঙ্গে তার মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরে ২০২১ সালের ডিসেম্বরে তাকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে সরকার।

সেই ধারাবাহিকতায় ২০২২ সালের মে মাসে তিনি ভারতে গ্রেফতার হন। ভারতেরই একটি আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বর্তমানে ভারতের কারাগারে সাজা খাটছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া

প্রশান্ত কুমার হালদারের জামিন শুনানি পেছাল

আপডেট সময় ০২:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪