ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে ক্ষমতার বলয় ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম ৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল নায়েব ফিরোজের ‘রাজত্বে’ কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়ন ভূমি অফিস বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তকারী যুবক মোটরসাইকেলসহ ডিবি পুলিশ হাতে গ্রেপ্তার  অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন অপু ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী

প্রশান্ত কুমার হালদারের জামিন শুনানি পেছাল

হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদারের (যিনি পি কে হালদার নামে পরিচিত) জামিনের শুনানি পিছিয়েছে।

বিবিসি জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর বেলা ৩টার সময় জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক খাতে পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরে মুখ থুবড়ে পড়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

২০২০ সালের শুরুতে পি কে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ পায়। সে সময় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্ট আদেশও দেয়। একইসঙ্গে তার মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরে ২০২১ সালের ডিসেম্বরে তাকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে সরকার।

সেই ধারাবাহিকতায় ২০২২ সালের মে মাসে তিনি ভারতে গ্রেফতার হন। ভারতেরই একটি আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বর্তমানে ভারতের কারাগারে সাজা খাটছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি

প্রশান্ত কুমার হালদারের জামিন শুনানি পেছাল

আপডেট সময় ০২:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪