সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

কাশিমপুরে পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

গাজীপুরের কাশিমপুর এলাকায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য মুরাদ হোসেনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১০ দিনের অতিরিক্ত ছুটিতে মুরাদ বাড়িতে আসেন। আহতের বাবা আলকাছ জানান, কয়েকদিন আগে তার ছেলে অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রোববার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে চড়ে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়।

এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার ওসমান গনি সাগর, আমান উল্লাহ, আওলাদ হোসেন, শওকত হোসেন, সাদ্দাম হোসেন, সুমন, ইব্রাহিম, হালিম বেপারী, পলাশ এবং রাকিবসহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিমপুর  থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কাশিমপুরে পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

আপডেট সময় ০৬:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪