ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত স্টেকহোল্ডারদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুন। কর্মশালা সঞ্চালনা করেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
তিনি বলেন, এখন সময় এসেছে ভাওয়াল জাতীয় উদ্যান সংরক্ষণের। সঙ্গত কারণে, স্টেকহোল্ডারদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত জটিলতাসহ বহুমুখি প্রতিবন্ধকতার শিকার বন বিভাগ। জাতীয় উদ্যানের ভেতর ব্যক্তি মালিকানা ভূমি অধিগ্রহণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে৷ জাতীয় উদ্যান নিয়ে একটি মাস্টারপ্লান বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বন বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, আমাদের দেশে ২৫ শতাংশ বনভূমির কথা থাকলেও তা নেই। ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে থাকা ব্যক্তিমালিকানা জমি অধিগ্রহণ বিষয়ে জমির মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। জমি অধিগ্রহণ হলে উদ্যানের আয়তন বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসক আরও বলেন, বনভূমি রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। বৃক্ষরোপন করতে হবে। আমরা চাই না বনভূমি দখল হোক। বন রক্ষা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















