কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-কুলিয়ারচর উপজেলার রামদি গ্রামের জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০) এবং একই উপজেলার দাঁড়িয়াকান্দি এলাকার এক সিএনজিচালক (৩০)। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভৈরবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশারচালকসহ দুইজন নিহত এবং তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















