সিলেটের গোয়াইনঘাটে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি,শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন মডিউল- ১ বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।২ ডিসেম্বর সকাল ১০টায় প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম।প্রশিক্ষনে উপজেলার স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের ৭২ জন প্রশিক্ষক অংশ নেন।উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় মা ও শিশু সহায়তা প্রকল্পর কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
গোয়াইনঘাটে প্রশিক্ষদের প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন প্রশাসক ও ইউএনও তৌহিদুল ইসলাম
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ 
























