ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

রাজধানীর বনশ্রীতে বাস উল্টে খালে

রাজধানীর বনশ্রীতে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়েছে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার পৌনে ছয়টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের ওই বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। পাঁচজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের বরাতে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

রোজিনা আক্তার জানান, স্থানীয় একজনের ফোন কলের মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন। তবে, উদ্ধার কাজে যাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটটি সেখানে কাউকে আহত অবস্থায় পায়নি বলে জানান তিনি।

বাসটি উদ্ধারের পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানান ডিউটি অফিসার রোজিনা আক্তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান

রাজধানীর বনশ্রীতে বাস উল্টে খালে

আপডেট সময় ০৮:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪