ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী

আদানি বিতর্কে তৃতীয় দিনের মতো মুলতবি ভারতের পার্লামেন্ট অধিবেশন

ভারতীয় ধনকুবের এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ গঠন এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে উত্তপ্ত তর্ক-বিতর্ক ও হট্টগোলের জেরে ভারতের পার্লামেন্ট লোকসভা অধিবেশন মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের সংসদে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।

গত ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি আদালতে গৌতম আদানি ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সে অভিযোগে বলা হয়, ভারতের একটি মেগা সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নিতে দেশটির কয়েক জন কর্মকর্তাকে মোট ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ প্রদান করেছিলেন গৌতম আদানি। প্রকল্পের ঠিকাদারির কাজ নিজের প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে পাইয়ে দেওয়ার জন্যই এ ঘুষ প্রদান করেছিলেন তিনি।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তার বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।

অধিবেশন মুলতবির পর কংগ্রেসের এমপি মণিকম ঠাকুর ভারতের সংবাদমাধ্যম এনআইকে বলেন, আমরা এ ইস্যুতে পার্লামেন্টে আলোচনা করতে চাই। গত তিন দিন ধরে কংগ্রেস (এ ইস্যুতে) প্রধানমন্ত্রীর ব্যাখ্যা চাইছে, কিন্তু তিনি এবং তার দলীয় এমপিরা বারবারই এড়িয়ে যাচ্ছেন। আজ আমরা যখন ফের এ ব্যাপারে আলোচনা করতে চাইলাম— তখন তারা (বিজেপি এমপিরা) হট্টগোল শুরু করলেন।

ভারতের গুজরাট রাজ্যে জন্ম-বেড়ে ওঠা গৌতম আদানির এবং তিনি ক্ষমতাসীন বিজেপির একনিষ্ঠ সমর্থক। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গুজরাট রাজ্য থেকে উঠে আসা। সেই হিসেবে মোদির সঙ্গে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ আদানির।

অবশ্য অভিযোগ গঠন ও পরোয়ানা জারির পর তার প্রসঙ্গে নরেন্দ্র মোদি কিংবা বিজেপির কেন্দ্রীয় হাইকমান্ড এখন পর্যন্ত প্রকাশ্যে একটি কথাও বলেননি।

তবে বিজেপির শীর্ষ পর্যায়ের কয়েক জন নেতা নামপ্রকাশ না করার শর্তে এএনআইকে বলেছেন, প্রকাশ্যে পক্ষাবলম্বন না করলেও তার বিরুদ্ধে কখনও যাবে না বিজেপি। কারণ দলটি বিশ্বাস করে, জাতি গঠনের ক্ষেত্রে শিল্পপতিরা অংশীদার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক

আদানি বিতর্কে তৃতীয় দিনের মতো মুলতবি ভারতের পার্লামেন্ট অধিবেশন

আপডেট সময় ০৬:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪